01993336132
Finlay Tea

Finlay Tea

HomeShopAbout Us
24/7 Support
01993336132
Logo
Finlay Tea
Finlay Tea

Finlay Tea

Your trusted online shopping destination

Store Address

Dhaka

Contact Number

01993336132

Privacy PolicyTerms & Conditions

Join Us On Social Media

© 2026 Finlay Tea. All Rights Reserved.
System developed by Funnel Liner
Product image 1
HomeShopShinrai Japanese Green Tea 50gm (25 Pcs Tea Pack)

Shinrai Japanese Green Tea 50gm (25 Pcs Tea Pack)

৳ 180

In Stock (8009 available)

শিনরাই জাপানিজ গ্রিন টি বাংলাদেশের প্রথম এবং একমাত্র অথেন্টিক জাপানিজ গ্রিন টি। এতে ব্যবহার করা হয়ে থাকে ফিনলে'র নিজস্ব বাগানের সবৎকৃষ্ট মানের চা গাছের পাতা ও জাপানিজ প্রযুক্তি।  শিনরাই জাপানিজ গ্রিন এর ৫০ গ্রামের প্রতিটি প্যাকে পাচ্ছেন ৪ স্তরের স্যাশে প্যাকে ২৫ পিস্ টি ব্যাগ। 

SKU:SJGT001
Category:Japanese Green Tea
Tags:N/A

শিনরাই জাপানিজ গ্রিন টি বাংলাদেশের প্রথম এবং একমাত্র অথেন্টিক জাপানিজ গ্রিন টি। এতে ব্যবহার করা হয়ে থাকে ফিনলে'র নিজস্ব বাগানের সবৎকৃষ্ট মানের চা গাছের পাতা। যেখানে মাটি, তাপমাত্রা এবং আর্দ্রতার নিখুঁত সমন্বয়ে প্রাকৃতিক ভাবেই তৈরী হয় জাপানিজ গ্রিন টি উৎপাদনের জন্য উপযোগী একটি আদর্শ পরিবেশ। এই চা তৈরি ক্ষেত্রে অত্যন্ত যত্ন সহকারে হাতের মাধ্যমে অভিজ্ঞ কর্মী দ্বারা চা গাছের সবচেয়ে কচি পাতা অর্থাৎ উপরের দুটি পাতা এবং একটি কুঁড়ি সংগ্রহ করা হয়। পাতা সংগ্রহ করার পর উৎপাদন পর্যন্ত অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় বিধায় শিনরাই জাপানিজ গ্রিন টি'তে নিশ্চিত হয় অথেনটিক জাপানিজ গ্রিন টি'র স্বাদ শিনরাই জাপানিজ গ্রিন টি তৈরিতে ব্যবহার করা হয় উন্নত প্রযুক্তির জাপানিজ অটোমেটিক মেশিন। যা জাপানে গ্রিন টি তৌরিতে ব্যবহার করা হয়। অত্যাধুনিক এই মেশিনের মাধ্যমে শিনরাই জাপানিজ গ্রিন টি তৈরী হয় কোনো হাতের স্পর্শ ছাড়াই, যা নিশ্চিত করে জাপানিজ গ্রিন টি'র সকল উপাদান, ঘ্রান, স্বাদ ও রং।


কী আছে শিনরাই জাপানিজ গ্রিন টি তে?

● ক্লোরোফিল: এটি চা পাতার একটি সবুজ রঞ্জক যার অনেক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছ

● কেটেচিন: এক ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ বিরোধী এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার বৈশিষ্ট্য রয়েছে বলে মনে করা হয়

● এল-থিয়ানিন: অ্যামিনো অ্যাসিড যা মানসিক চাপ কমানোর ক্ষমতার জন্য পরিচিত

● ক্যাফেইন: মানসিক একাগ্রতা বাড়াতে সাহায্য করে

● ভিটামিন সি ও অন্যান্য ভিটামিন: ভিটামিন সি রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত এবং অন্যান্য ভিটামিন যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী

● পলিস্যাকারাইডস: আরেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আন্টি ইনফ্লামমেটরী গুণাবলী ধারণ করে বলে মনে করা হয় এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে

 

শিনরাই জাপানিজ গ্রিন টি কেন সাধারণ গ্রিন টি থেকে আলাদা?

● উৎপাদন পদ্ধতি: সাধারণ গ্রিন টি এবং জাপানিজ গ্রিন টির মধ্যে প্রধান পার্থক্য হল তাদের উৎপাদন পদ্ধতি। জাপানিজ গ্রিন টি তোলার পরে দ্রুত গরম বাষ্পে ১৫ থেকে ৪৫ সেকেন্ড সিদ্ধ করা হয়। বাষ্প দেওয়ার সময় উচ্চ তাপমাত্রা ব্যবহার করা হয়, যা অক্সিডেশনের জন্য দায়ী এনজাইমগুলিকে নিষ্ক্রিয় করে। এই তাপ প্রয়োগ চায়ের উজ্জ্বল সবুজ রঙ রক্ষা করে। এই প্রক্রিয়া পাতার প্রাকৃতিক স্বাদ এবং সুগন্ধ বজায় রাখতে সাহায্য করে এবং সাধারণ গ্রিন টি থেকে আলাদা স্বাদ ও ঘ্রান দেয় |

● স্বাদ ও ঘ্রান: সাধারণ গ্রিন টি'তে হালকা ঘাসযুক্ত স্বাদের স্পর্শ রয়েছে , অন্যদিকে জাপানিজ গ্রিন টি'তে পাওয়া যায় সমুদ্রের সামুদ্রিক ও উমামির স্বাদের স্পর

● রং: সাধারণ গ্রিন টি কিছুটা হলুদাটে সবুজ রঙের হয়, অন্যদিকে জাপানিজ গ্রিন টি হালকা সবুজ রঙের হয়।

● পুষ্টি উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট: সাধারণ গ্রিন টি এবং জাপানিজ গ্রিন টি উভয়ই একই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে, যেমন ক্যাটেকিন এবং ইজিসিজি। তবে, জাপানিজ গ্রিন টি’তে এই পুষ্টি উপাদান বেশি থাকে, কারন জাপানিজ গ্রিন টি'তে অক্সিডাইজেশনে রোধ করার জন্য স্টিমিং প্রক্রিয়া অনুসরণ করা হয়।


কেন আপনার শিনরাই জাপানিজ গ্রিন টি পান করা উচিত?

● ওজন কমানোতে সহায়তা করে: কিছু গবেষণায় দেখা গেছে জাপানিজ গ্রিন টি'তে উপস্থিতি ক্যাটেকিন হজম প্রক্রিয়া ধীর করে ক্ষুধা কমাতে সাহায্য করতে পারে, যা ওজন কমানোর ক্ষেত্রেও সহায়তা করা

● এন্টি-এজিং উপাদান সমৃদ্ধ: উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার কারনে ত্বকের কোষের ক্ষয় রোধ করে বিধায় ত্বকের লাবণ্যতা বাড়িয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে যা বার্ধক্যের ছাপ প্রতিরোধে অনেক কার্যকর

● হৃদরোগ প্রতিরোধে সহায়তা করতে পারে: এটি রক্তনালীর আস্তরণ এন্ডোথেলিয়ামের কার্যকারিতা বৃদ্ধিতে সহযোগিতা করে থাকে। যা রক্ত জমাট বন্ধে বাধা দেয় এবং রক্তনালীর স্থিতিস্থাপকতা বাড়ায়, ফলে হৃদরোগের ঝুঁকি সাহায্য করে। 

● কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে: এটি LDL কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা "খারাপ" কোলেস্টেরল হিসেবে পরিচিত। যা রক্তনালীতে দেয়ালে তৈরি করে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে হৃদরোগের কারণ হয়ে দাড়ায়

● মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক:এর ক্যাফেইন মস্তিস্ককে একটিভ রাখতে সাহায্য করে। এছাড়াও, এতে থাকা থিয়ানিন নামক অ্যামাইনো অ্যাসিড মানসিক চাপ কমাতে সাহায্য করে বিধায় মস্তিষ্ক অধিক কার্যক্ষম থাকে।  

● টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করতে পারে: জাপানিজ গ্রিন টি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নয়নে সহায়তা করতে পারে, যা টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে অনেক কার্যকর।


Shinrai Japanese Green Tea Bag প্রস্তুত প্রণালী:

● প্রথমে এক কাপ কুসুম গরম পানি (৮০ - ৮৫ ডিগ্রি সেলসিয়াস) নিন। ফুটন্ত গরম পানিতে ঢালবেন না।

● এরপর একটি Shinrai Green Tea ব্যাগ নিয়ে কাপের পানিতে চুবিয়ে রাখুন।

● সর্বোচ্চ ২ মিনিট রাখার পর হালকা সবুজ রং হলেই টি ব্যাগটি তুলে ফেলুন এবং উপভোগ করুন Shinrai Japanese Green Tea এর সতেজতা।

● স্বাদ বাড়ানোর জন্য লেবু কিংবা মধু মিশিয়ে উপভোগ করুন। চিনি মেশানো থেকে বিরত থাকুন।      

নিয়ম করে প্রতিদিন পান করুন ২ কাপ Shinrai Japanese Green Tea

You might also like

Hand-picked products based on your interest

View All
Shinrai Japanese Green Tea 50gm (25 Pcs Tea Pack)
Quick View

Shinrai Japanese Green Tea 50gm (25 Pcs Tea Pack)

৳ 180
Shinrai Japanese Green Tea 150gm (Loose)
Quick View

Shinrai Japanese Green Tea 150gm (Loose)

৳ 200
View All Related Products